Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

[Web-Dorado_Zoom]

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টায় জেলার বিয়াল্লিশর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জালাল মিয়া (জালু), তিনি সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হাবলাউচ্চ রাজবাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম সাত্তার মিয়া।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘শুক্রবার রাত ৯টার দিকে বিয়াল্লিশর এলাকায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares