Main Menu

ব্রাহ্মণবাড়িয়া যুব ঐক্য সংগঠন ইতালির বলোনিয়ার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া যুব ঐক্য সংগঠন ইতালির বলোনিয়ার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া মানবতার ডাক সামাজিক সংগঠনের কলেজপাড়াস্থ অফিস প্রাঙ্গনে শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় ব্রাহ্মণবাড়িয়া মানবতার ডাক সামাজিক সংগঠনের সভাপতি মোঃ সানাউল্লাহ খান, সেক্রেটারি জায়েদুল ইসলাম জনির, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ সরকার, আইন বিষয়ক সম্পাদক ছানাউল্লাহ, অর্থ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, মহিলা সম্পাদক রুনা খাতুন, সদস্য ডাঃ সেলিম হাসান, এনামুল হক চৌধুরী , ছাদু মিয়া ,নবী মিয়া ,মোঃ নুরুল আজম, কুলসুম আক্তারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাজ ও দেশের উন্নয়নের জন্য একে অপরের হাত ধরে কাজ করার লক্ষ্য একে অন্যের পাশে থাকার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়া সর্বস্তরের জনগণের কাছে দোয়া কামনা করেন সংগঠনের সাধারন সম্পাদক।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares