Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

[Web-Dorado_Zoom]

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলাব্যাপী নির্বাচন কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ১০১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদারপাড়াস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বর্তমান ও সাবেক কমিটির নেতৃবৃন্দেও উপস্থিতিতে সর্বসম্মত সিদ্ধান্তে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে চেয়ারম্যান, জ্যেষ্ঠ সহসভাপতি মো.হেলাল উদ্দিন ও সহসভাপতি হাজি মো.হেলাল উদ্দিনকে কো-চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টুকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে প্রত্যেক নির্বাচনী এলাকার সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সিনিয়র সদস্যবৃন্দ, দলীয়ভাবে নির্বাচিত সকল পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, প্রত্যেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি,নসাধারণ সম্পাদক এবং জেলা পর্যায়ের সকল অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি,সাধারণ সম্পাদকগণ সদস্য হিসাবে থাকবেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টুর সঞ্চালনায় বৈঠকে জ্যেষ্ঠ সহসভাপতি মো.হেলাল উদ্দিন ও সহসভাপতি হাজি মো.হেলাল উদ্দিনসহ সাবেক কমিটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares