Main Menu

বিজয়নগরে স্কুলের জায়গা রক্ষার দাবীতে সাংবাদিক সম্মেলন

[Web-Dorado_Zoom]

বিজয়নগর  সংবাদদাতা :: বিজয়নগরে স্কুলের জায়গা দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।আজ শনিবার সকালে পা্ঁচগাও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে স্কুলের প্রধান শিক্ষক মো,দেলোয়ার হোসেনের বিরুদ্ধে স্কুলের জায়গা দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেন এলাকাবাসী।

লিখিত বক্তব্যে জলিল আহমেদ বলেন, স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার আহমেদ স্কুলের জন্য এলাকাবাসীর সহায়তায় প্রায় ৫ বছর আগে ১০ শতক জমি ক্রয়। এসময় ৭ শতক স্কুলের নামে এবং ৩ শতক নিজ নামে দলিল করে নেন।পরে দীর্ঘদিন পর এলাকা বাসী জানতে পেরে তাকে চাপ প্রয়োগ করলে দলিল করে দেওয়ার টালবাহানা শুরু করে এবং এলাকাবাসী শালিশ করেন। এর ফাকে কয়েকদিন আগে তিনি এখানে ঘর নির্মান শুরু করলে এলাকায় একাধিক বার শালিশ হয় এবং উপজেলা নির্বাহী অফিসার এর বরাবর নালিশ করেন।

এসময় শালিশ কারক ও জায়গা বিক্রেতা -মো, নিজাম মিয়া , আব্দুল জলিল, জাকির হোসেন,জুনায়েদ, আব্দুর রহিম, ,মফিজ উদ্দিন,ঝারু মিয়া, জুবায়ের হক প্রমুখ সহ এলাকা বাসী উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares