Main Menu

বিজয়নগরে শুটার গান ও পাঁচ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও পাঁচ রাউন্ড গুলিসহ শাহ আলম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)।

শুক্রবার (৮ এপ্রিল) রাতে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার শাহ আলম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মোহন মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুর পৌনে একটার দিকে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়ন পরিষদের সামনে মাদক উদ্ধারে অভিযান চালায় র‍্যাব। এসময় এক যুবককে একটি ওয়ান শুটার গান ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares