Main Menu

বিজয়নগরে শীতার্ত বেদে পল্লীতে শীতবস্ত্র নিয়ে ইউএনও

[Web-Dorado_Zoom]

মো,জিয়াদুল হক বাবু। বিজয়নগর উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন ইউএনও কে,এম,ইয়াসির আরাফাত। গতকাল গভীর রাতে কনকন শীতে কাঁপতে থাকা ও গভীর রাতে পলিথিন মোড়ানো ঘরে কোনোমতে ঘুমিয়ে পড়া বেদে পল্লীর লোকজন ও অামতলী বাজারের শীতার্ত ছিন্নমূল ও শ্রমিক শ্রেণির মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রদত্ত কম্বল বিতরণ করেন তিনি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান উপস্হিত ছিলেন।

ইউএনও কে,এম,ইয়াসির আরাফাত বলেন,আমাদের আশে পাশে এমন অনেক অসহায় ছিন্নমূল মানুষ আছে যারা এই শীতে শীতবস্ত্র না থাকায় তারা ঘুমাতে পারছে না।আমাদের সবার উচিত তাদের পাশে দাড়াঁনো।অামি আমার সাধ্যমত তাদেরকে সহযোগীতা করেছি,পর্যায় ক্রমে পুরো উপজেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares