Main Menu

বিজয়নগরে প্রেসক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ

[Web-Dorado_Zoom]

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রেসক্লাব বিজয়নগরের পক্ষ থেকে কর্মহীন অসহায় হতদরিদ্র ২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বুধন্তী ইউপি’র ইসলামপুর বাজার সংলগ্ন ঈদগা মাঠের সামনে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্তিত ছিলেন ইসলামপুর আলহাজ্ব কাজি রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান,প্রেসক্লাবের সভাপতি মৃনাল চোধুরী লিটন, সাধারন সম্পাদক মো,জিয়াদুল হক বাবু, সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম লিটন, দপ্তর সম্পাদক – তানভীর আমিদ রাজীব, কার্যকরী সদস্য – জুয়েল ভূইয়া, বুধন্তী ইউপি মহিলা সদস্য নিলুফা ইয়াছমিন, জাবেদ মিয়া, প্রমুখ। এসময় ইসলামপুর কাজি রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইমরান খান বলেন, করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে এবং প্রেসক্লাব বিজয়নগরের সাংবাদিকদের এমন মহৎ উদ্যোগের সাথে সমাজের বিক্তবানদের সহযোগীতার হাত বাড়াতে হবে এবং মানুষকে নিজের ঘরে অবস্তান করতে হবে তা নাহলে এই মহা মারিতে কেউ বাঁঁচবেনা। খাদ্য সামগ্রির মধ্যে ছিল চাল,ডাল,তৈল, আলু,সাবান,লবন ইত্যাদি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares