বিজয়নগরে ট্রাক্টর চাপায় কিশোরের মৃত্যু
[Web-Dorado_Zoom]
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক্টর চাপায় সোহাগ মিয়া (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে দিকে উপজেলার সিঙ্গারবিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া জেলার আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের ওয়াহাব মিয়ার ছেলে।বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামলা পাশা জানান, বিকেলে সিঙ্গারবিল গ্রামে রাস্তা পারাপারের সময় একটি বালুবোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে সোহাগ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
« আদালতের কাগজ জালিয়াতি করে চালানো মোটর সাইকেলসহ একজন গ্রেফতার (Previous News)



















