Main Menu

বিজয়নগরে ওসি লোকমানের যোগদান

[Web-Dorado_Zoom]

মো,জিয়াদুল হক বাবুঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. লোকমান হোসেনকে পদায়ন করা হয়েছে।গতকাল শনিবার সন্ধ্যায় তাকে পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে বিজয়নগরে পদায়ন করা হয়। তিনি জেলা গোয়েন্দা পুলিশের ওসি ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় লোকমান হোসেনকে বিজয়নগরের নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা পুলিশের নতুন ওসি হিসেবে ইন্সপেক্টর আলমগীর হোসেনকে পদায়ন করা হয়েছে। তিনি গোয়েন্দা পুলিশেরই ইন্সপেক্টর ছিলেন।এর আগে গত বুধবার পুলিশ সদর দফতরের এক আদেশে বিজয়নগর থানার ওসি মো.আতিকুর রহমানকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares