Main Menu

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক আটক

[Web-Dorado_Zoom]

05-1-2016 Alinagor
মঙ্গলবার দিনভর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ কেজি ভারতীয় জট গাঁজা, ৩০ বোতল হুইস্কি এবং সাড়ে ৯ কেজি চুলাই মদ জব্দ করেছে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা।

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আলীনগর বিওপি’র হাবিলদার মোঃ শাহাজুল ইসলাম এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার কাশিমপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি ভারতীয় জট গাঁজা জব্দ করে।

এছাড়াও আজমপুর বিওপি’র টহল দল কর্তৃক আখাউড়া উপজেলার কাশিনগর সীমান্ত এলাকা হতে ৩০ বোতল হুইস্কি আটক করা হয়। অপরদিকে সিংগারবিল বিওপি’র কমান্ডার জুনিয়র কর্মকর্তা মোঃ মিকাইল হোসেন এর নেতৃত্বে সিংগারবিল সীমান্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ০৯ কেজি চুলাই মদ উদ্ধার করা হয়।

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম, পিবিজিএম- এসব মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares