Main Menu

বিজয়নগরে বিপুল পরিমান অবৈধ  জাল জব্দ, বিক্রেতা আটক 

[Web-Dorado_Zoom]
বিজয়নগর  সংবাদদাতাঃ  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ  জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জাল বিক্রেতা  মোঃ ইমরান মিয়া (৩২) কে গ্রেফতার করা হয়।সে উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।  জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান খান শাওন।
উপজেলা মৎস্য অফিসার ফাহিমুল আরেফিন জানান ,সোমবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাজারে অভিযান  চালিয়ে ইমরানের দোকান থেকে ২৫ শ  মিটার কারেন্ট জাল ও ৫০ টি রিং জাল জব্দ করা হয়।  এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান খান শাওন জানান,মৎস্য সুরক্ষা আইন অনুসারে সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৬ ধারা অনুসারে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।    আটককৃত জাল জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়েছে।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares