Main Menu

বিজয়নগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মান্না সহ গ্রেফতার ৩

[Web-Dorado_Zoom]

পৃথক পৃথক মামলায় বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে জেলার বিজয়নগর থানা ও সদর মডেল থানা যৌথভাবে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তাররা হলেন- বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীর (৫৬), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না (৫৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাহিদ সরকার (৪২)।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিজয়নগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না ও বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীরকে শহরের কান্দিপাড়া ও পাইকপাড়া থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা থাকায় বিজয়নগরে পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকায় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের উপর হামলা ও গাড়ি ভাংচুরের মামলায় মাহমুদুর রহমান মান্না ও আদেল মোহাম্মদ জাহাঙ্গীরকে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares