Main Menu

বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

[Web-Dorado_Zoom]

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টায় শহরের লোকনাথ দীঘির ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফারুকি পার্ক স্মৃতিসৌধ এলাকায় গিয়ে শেষ হয়।

পরে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নেতৃত্বে পুষ্প অপর্ণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এ.বি.এম. মোমিনুল হক, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, জসিম উদ্দিন রিপন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, মো. আজিম, মনির হোসেন, মাইনুল হোসেন চপল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিন আহমেদ, সদস্য সচিব সমীর চক্রবর্তী প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares