Main Menu

বিএনপি জামাত হচ্ছে চিহ্নিত সন্ত্রাসী…..আইনমন্ত্রী

[Web-Dorado_Zoom]

কসবা  প্রতিনিধি। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সন্ত্রাস করার অভ্যাস যাদের আছে তারা চিহ্নিত সন্ত্রাসী। বিএনপি আর জামাত হচ্ছে চিহ্নিত সন্ত্রাসী। সন্ত্রাস করা তাদের অভ্যাস। প্রতীক পাওয়ার পর মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা কসবা মহিলা দাখিল মাদরাসা মাঠে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে বিশাল গণ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, বাংলার মানুষ এখনো ১০ ট্রাক অস্ত্র মামলা ভুলে নাই। বাংলার মানুষ বগুড়ায় পুকুরে অস্ত্র পাওয়ার কথা ভুলে নাই। তারা অস্ত্র এনে দেশে সন্ত্রাস করতো। এবং সন্ত্রাসীদের হাতে সেই অস্ত্র তুলে দিতো এই বিএনপি। আজকে তারা বড় বড় কথা বলে এবং মিথ্যা কথা বলে।

মন্ত্রী বলেন, আমরা সবসময় চেয়েছি জনগনের উপকার হোক। দারিদ্রতা কমেছে। মাথাপিঁছু আয় বেড়েছে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে। এসব কেনো হয়েছে, কারন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ভালবেসে উন্নয়নের যাত্রা শুরু করেছেন। এজন্যই আমরা অনেক দেশের চক্ষুশুল। কিন্তু ইনশাআল্লাহ আপনারা যদি ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আপনারা যদি দেখান যে আপনারা নির্বাচনে অংশ নিয়েছেন, এ নির্বাচন সঠিক নির্বাচন, তাহলে বাংলাদেশ সারাবিশ্বে আবারো একটা উদাহরন হয়ে থাকবে।

এসময় গণসমাবেশে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এডভোকেট রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন,পৌরমেয়র গোলাম হাক্কানী, উপজেলা আঃ লীগ সহসভাপতি কাজী আজহারুল ইসলাম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবদুল আজিজ, সাবেক পৌরমেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, পৌর আওয়াম লীগ সভাপতি শফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares