বাল্য বিবাহ:: ব্রাহ্মণবাড়িয়ায় ইউএনও র হস্তক্ষেপে বন্ধ। বরসহ তিনজনের কারাদণ্ড
[Web-Dorado_Zoom]
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে বর, বরের বাবা ও কনের বাবাকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার রাজঘর গ্রামের শামীম আহমেদ, তাঁর বাবা ফরিদ আহমেদ ও কনের বাবা।
গতকাল শুক্রবার বিকেলে নরসিংসার গ্রামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে একই উপজেলার রাজঘর গ্রামের শামীমের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ইউএনও জান্নাতুল ফেরদৌস সেখানে যান এবং বিয়ে বন্ধ করে দেন।
« প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারীদের এগিয়ে নিতে ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করছে:: মোকতাদির চৌধুরী এমপি (Previous News)
(Next News) সরাইলে মেঘনায় নদী ভাঙ্গনে হুমকির মুখে পানিশ্বর বাজার। বিলীন ৬ বসতবাড়ী ১ মিল। হুমকির মুখে ৪শত পরিবার »



















