Main Menu

প্রেমিকের সঙ্গে তর্ক করে স্কুলের সামনেই ট্রেনের নিচে ঝাঁপ দিল স্কুলছাত্রী

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিকের সঙ্গে তর্কের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার, ১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার চিনাইরে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রী সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামের আবুল কালামের মেয়ে ইশা মনি (১৪)। সে চিনাইর আঞ্জুমানারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। আখাউড়া রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, সুলতানপুর এলাকার এক যুবকের সঙ্গে ওই স্কুলছাত্রীর প্রেম ছিল। আজ সকালে চিনাইর এলাকায় কথা বলার সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলেটি চলে যায়। মেয়েটি তখন ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares