প্রাতিষ্ঠানিক সফলতার ধারাবাহিকতা রক্ষায় অভিভাবকদের সহযোগিতা চাই– নায়ার কবীর
[Web-Dorado_Zoom]
গত শনিবার আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে ২০১৫ সালের সর্বশেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিশিষ্ট নারীনেত্রী নায়ার কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক আশিকুল ইসলাম, উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, টিচার্জ ইনচার্জ মনিরুল ইসলাম নিপু প্রমুখ। সভা পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রভাষক পঙ্কজ কুমার দেব। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নায়ার কবীর বলেন, প্রাতিষ্ঠানিক সফলতার ধারাবাহিকতা রক্ষায় অভিভাবকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
« বিজয়নগর প্রেসক্লাবের কমিটি গঠন :: সভাপতি আমিরজাদা সম্পাদক ফয়সাল (Previous News)



















