Main Menu

পৌরসভার উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে রিএসেসম্যান্ট অত্যন্ত জরুরী —-পৌর মেয়র নায়ার কবীর

[Web-Dorado_Zoom]

mmmmm141116
সোমবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র কার্যালয়ে পৌরসভার রিএসেসম্যান্ট কার্যক্রমের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব সৈয়দ আবুজর গিফরী, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদসহ রিএসেসম্যান্ট কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে নায়ার কবীর বলেন, পৌরসভার রিএসেসম্যান্ট কার্যক্রমকে দ্রুত সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করতে হবে। পৌরসভার উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে রিএসেসম্যান্ট অত্যন্ত জরুরী। এই কাজে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। কোন রকম গাফিলতি ও অনিয়ম করা যাবে না।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares