Main Menu

নীরব ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করুন-“হাফিজুর রহমান মোল্লা (কচি)

[Web-Dorado_Zoom]

IMG20160314103721

সোমবার সকালে ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি ব্যাপক গণসংযোগ করেন। তিনি মেড্ডা সিও অফিস এলাকা থেকে জনসংযোগ শুরু করে মধ্য মেড্ডা, রহমত পাড়া, সবুজ বাগ, পশ্চিম মেড্ডা, মার্কাস পাড়া হয়ে বিরাসার চৌরাস্তা মোড় থেকে খৈয়াসার পর্যন্ত ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগ কালে গতকল্য সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বেলালের বাসভবন পরবর্তীতে মরহুমের শশুরালয়ে তার বিধবা স্ত্রীকে সান্তনা দেওয়ার জন্য জেলা বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে উপস্থিত হন। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক আলহাজ এবি এম মমিনুল হক, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন রিপন, মাসুদুর রহমান, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আজম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সদর থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী নূরে আলম সিদ্দিকী, সহ-প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, আঙ্গুর মুন্সী, রাহিম উদ্দিন, মোঃ মোবারক হোসেন, মজিবুর রহমান মন্টু, বিপ্লব,কাউছার, জুয়েল, বায়েজিদ হেলাল, আল-আমিন, মোঃ সুহেব, মোস্তাফিজুর রহমান রানা, উৎপল খান, মুক্তি, তৈয়ব।

সবশেষে গ্যাস ফিল্ড স্কুলের সমবেত অভিভাবকদের সাথে মতবিনিময় করে তিনি বলেন স্থানীয় সরকার দলীয় প্রার্থীর হুমকি ধমকি সকল প্রকার ভয় ভীতি ও রক্তচক্ষু উপেক্ষা করে যার যার ভোট প্রদান করে নিরব ভোট বিল্পবের মাধ্যমের জনগণের প্রিয় ধানের শীষ মার্কা বিজয় সুনিশ্চিত করুন।

বাদ আছর হাফিজুর রহমান মোল্লা কচি, বৃহত্তর কলেজ পাড়ায় গণসংযোগ করেন। এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, যুগ্ম সম্পাদক (১) এডঃ আনিসুর রহমান মজ্ঞু, আলহাজ¦ এবিএম মমিনুল হক, মোঃ ইলিয়াস, জেলা যুব দলের আহ্বায়ক মনির হোসেন, জেলা ছাত্র দলের সভাপতি শামীম মোল্লা, জালাল, মন্টু, শেখ হাফিজুল্লাহ, উসমান খাঁ, মোঃ সুহেব, নোমান, মোস্তাফিজুর রহমান রানা, মামুন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares