Main Menu

নিজ গ্রাম চিনাইরে ব্যাতিক্রম আয়োজনে মধ্যে দিয়ে উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির জন্মদিন পালিত

[Web-Dorado_Zoom]

নিজ গ্রাম চিনাইরে ব্যাতিক্রম আয়োজনে মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বিশিষ্ট লেখক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্বায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির জন্মদিন পালিত হয়েছে।

হাফেজ মাওলানা আমিনুল হকের বিশেষ দোয়ার মধ্যদিয়ে আজ ২০ জানুয়ারী ২০২০ খ্রীঃ সোমবার সন্ধা ৭ ঘটিকায় আব্দুর রউফ চৌধুরী সমাজ কল্যাণ সংঘের আয়োজনে মোকতাদির চৌধুরী এমপির কেক কেটে জন্মদিন পালন করা হয়।

জন্মদিন উপলক্ষে আব্দুর রউফ চৌধুরী সমাজ কল্যাণ সংঘের সভাপতি পরশ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আল-আমিন মেম্বারের সঞ্চালনায় সংক্ষীপ্ত আলোচনা করেন মাছিহাতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান চৌধুরী লিটন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি হামিদুল হক ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য ও সদর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম আমজাদ চৌধুরী রুনু,উপজেলা আওয়ামীগের উপদেষ্ঠা নোমান চৌধুরী, বিশিষ্ঠ সর্দার আবু শামা, চিনাইর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হান্নান মোহন।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোকতার হোসেন বাবু, বিশিষ্ঠ নেতা শাহাআলম, শফিকুল ইসলাম নিপু, নেয়ামুল হক, মতিন মিয়া, সাজু চৌধুরী, রোজেল ভূইয়া, কিরন মিয়া, আকতার চৌধুরী, উজ্জল চৌধুরী, আরাফাত চৌধুরী, বাসার খন্দকার সহ চিনাইর গ্রামের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares