Main Menu

নিখোঁজের ২৩ বছর পর ভারত থেকে দেশে ফিরলেন ফজিলা

[Web-Dorado_Zoom]

প্রায় ২৩ বছর আগে নিখোঁজ হওয়া ফজিলা খাতুন নেসা (৫৫) নামে এক বাংলাদেশি নাগরিক ভারত থেকে নিজ দেশে ফিরেছেন। শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে আগরতলাস্থ সহকারী বাংলাদেশ হাইকমিশন। ফজিলা ঝিনাইদহ জেলার বিশায়কহালি এলাকার খাইবার আলীর মেয়ে।

বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ জানান, প্রায় ২৩ বছর আগে ফজিলা বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি কীভাবে ভারতে পৌঁছান সেটি স্পষ্ট করে জানা যায়নি। তবে ভারতে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরবর্তীতে আদালেতর নির্দেশে তাদেরকে আগরতলার একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে তাদের চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর পরিচয় শনাক্ত করে ফজিলাকে দেশে ফেরত পাঠানোর জন্য উদ্যোগ নেয়া হয়।

ফজিলাকে হস্তান্তরের সময় আখাউড়া স্থলবন্দরে তার স্বজনরা এবং আগরতলাস্থ বাংলােদেশ সহকারী হাইকিমশনের কর্মকর্তারারা উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares