Main Menu

নায়ার কবীরের নৌকা প্রতীকের সমর্থনে জেলা যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

DSCF1980
শুক্রবার দুপুর ১২টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী নায়ার কবীরের নৌকা প্রতীকের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ শাহনূর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী বিশিষ্ট নারী নেত্রী নায়ার কবীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, উপ দপ্তর সম্পাদক মনির হোসেন, কার্যকরী সদস্য শাহ আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ্ বাহার, জেলা যুবলীগের নেতৃবৃন্দের মধ্যে ইখতেয়ার উদ্দিন স্বপন, এহসানুল্লাহ্ মাসুদ, জহিরুল ইসলাম জহির, সালাউদ্দিন সরকার, এডঃ এনামুল হক কাজল, এডঃ আল রমজান, মশিউর রহমান লিটন, এ কে মনিরুল ইসলাম অপু, জামাল উদ্দিন, দুলাল, উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, যুগ্ম আহবায়ক ইমরান আলী মামুন, আকবর হোসেন লিটন, আল আমিন সওদাগর প্রমুখ। কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে আল মামুন সরকার বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরের নৌকা প্রতীকের সমর্থনে যুবলীগের সকল নেতৃবৃন্দ একযোগে নির্বাচনী মাঠে ঝাপিয়ে পড়তে হবে। তিনি আরো বলেন, আগামী ৫ মার্চ নির্বাচন কমিশন কর্তৃক আমাদের দলীয় প্রতীক নৌকা পাওয়ার সাথে সাথেই নির্বাচনী মাঠে আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে নৌকার সমর্থনে কাজ করে যেতে হবে। এ সময় শুভেচ্ছা বক্তব্যে মেয়র প্রার্থী নায়ার কবীর বলেন, আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী হতে চাই। আপনারা আমাকে সকলে সহযোগিতা করুন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares