Main Menu

নাসিরনগরে মেদীর হাওরে পোনা অবমুক্ত করন

[Web-Dorado_Zoom]

এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর প্রতিনিধিঃ নাসিরনগর মেদীর হাওরে আজ বুধবার বিল নার্সারী প্রকল্পের আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে বিভিন্ন জাতের জাতীয় মাছের ১৭‘শ ৯২ কেজির মধ্যে ৫১০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। অবমুক্ত করেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রমজান আলী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী,বিভাগীয় সহকারী পরিচালক বিপ্লব দাস,জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সিনিয়র সহকারী সহকারী পরিচালক এস,এম মনিরুজ্জামান,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমদ,সহকারী মৎস্য কর্মকর্তা ছায়েদুর রহমান,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তাজিরুল ইসলাম, প্রেসক্লাব সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়াসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares