Main Menu

নাসিরনগরে মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ৬

[Web-Dorado_Zoom]

নাসিরনগর সংবাদদাতা: নাসিরনগরের ফান্দাউক ইউনিয়নের শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরে মূর্তি চুরির ঘটনায়  ছয়জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে মন্দিরের ৬ টি মূর্তি চুরি করা হয়। পরে সোমবার ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে  অভিযান চালিয়ে সন্দেবাজন  ৬ জনকে আটক  করা হয়। আটকরা হলেন, সুমন (২২), তারিফ মিয়া (২৭), জমির মিয়া (৩০), মামুন মিয়া (৩৫), সরুক মিয়া (৪২) ও হাসান মিয়া (৩০)। তারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুণিশ।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর এ প্রতিনিধিকেকে জানান, শনিবার দিবাগত রাতে শ্রী শ্রী  গোপীনাথ জিউ মন্দির থেকে মূূর্তির চুরির ঘটনায় ওই ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।
এর আগে শনিবার দিবাগত রাতে নাসিরগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দির থেকে কে কা কারা পাঁচটি পিতলের মূর্তি ও একটি প্রাচীন কালের ৭০ বছরের পুরোনো মূর্তি এবং মন্দিরের হারমোনিয়াম-করতালসহ দানবাক্স থেকে  টাকা সহ চুরি করে নিয়ে যায়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares