Main Menu

নাসিরনগরে অগ্নিকান্ড:: ১২টি ঘর পুড়েছাই -ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১২ লাখ টাকা

[Web-Dorado_Zoom]

Nasirnagar-Pi)20151223060514নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) সংবাদদাতা:: মঙ্গলবার গভীর রাতে ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামের পশ্চিমপাড়ায় মৃত লাল মিয়ার বাড়িতে রান্না ঘরের চোলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে । মুহুর্তেই ছড়িয়ে পড়ে অগ্নি । এতে প্রতিবেশী বাচ্চু মিয়া ,চেনু মিয়া,আনজু মিয়া, সেলিম মিয়া,দেলোয়ার মিয়া, মিয়া হোসেন,ওয়ারিশ মিয়া,বেনু মিয়া,মাহমুদ মিয়া সহ ১২ টি পরিবারের ঘর দরজা ও ঘরের ভেতর থাকা আসবাবপত্র সহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি তাদের মাঝে কম্বল বিতরণ করেন। তিনি জানান ক্ষয় ক্ষতির তালিকা পাওয়ার পর জেলা প্রশাসককে অবগত করা হবে। অপর দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ফয়েজ উদ্দিন ভুইয়া (পারভেজ মাষ্টার ) তার ব্যাক্তিগত তহবিল থেকে প্রত্যেক পরিবারে শাড়ি, লুঙ্গি,ও শীত বস্ত্র বিতরণ করেছে বলে তিনি জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares