Main Menu

নবীনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৮ আহত হয়েছে ।
গতকাল শনিবার সন্ধ্যায় নবীনগর-কোম্পানিঞ্জ সড়কে পৌরএলাকার সোহাতায় ব্যাটারি চালিত ইজিবাইকের চাপায় মো: ইয়ার মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার ভোলাচং গ্রামের মান্নান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়,সন্ধ্যায় পৌর এলাকার সোহাতার নবীনগর-কোম্পানিঞ্জ সড়ক পাড়াপাড়ের সময় একটি ইজিবাইক শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানিয়রা তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
অপরদিকে গতকাল রবিবার উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের বাঁশবাজার নামক স্থানে ট্রাকটরের ধাক্কায় এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। নিহত রিক্সা চালকের নাম মোঃ মোস্তফা (৪২) সে উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের হরমুজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান,উপজেলার বাঁশবাজারের দক্ষিনের স’মিলের পূর্বপাশে ইট বহনকারী ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে রিক্সাকে পেছন থেকে ধাক্কা দিলে রিক্সাটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ওই রিক্সা চালকের মৃত্যু হয়।
এছাড়াও গতকাল রবিবার দুপুরের দিকে নবীনগর পৌরএলাকার আলামনাগরে উত্তর পাড়ার ব্রীজের র‌্যালীং ভেঙ্গে চালকসহ দু’জন যাত্রী নিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সা খালে পরে যায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares