Main Menu

নবীনগরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্টিত ও সরকারি অনুদান প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র এড শিব শংকর দাস, জেলা পরিষদ সদস্য বোরখান উদ্দিন আহাম্মেদ, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, ওসি মো. আমিনুর রশীদ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড সুজিত কুমার দেব , আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম নজু, উপজেলা পুজা উদযাপন কমিটি সভাপতি অজন্ত কুমার ভদ্র, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন আহামেদ সহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় উপস্থিত বক্তারা বলেন, নবীনগরের মানুষ বরাবরই মিলেমিশে এ উৎসব করে এসেছে,এবারো তেমনি ভাবে এ উৎস উদযাপন করবো। সভায় শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রশাসনকে কঠোর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতা করার নির্দেশ প্রদান করা হয়। এবং ১২৫ টি পূজামন্ডবে সরকারি অনুদান সহ স্থানীয় সাংসদ মো. এবাদুল করিম বুলবুল মহোদয় এর ব্যাক্তিগত অনুদান উপজেলা পুজা উদযাপন কমিটির হাতে তুলে দেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares