Main Menu

নবীনগরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে লাইনম্যান নিহত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মো. রিপন মিয়া (২৮) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যান নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের হাজ্বী ফুল মিয়ার বাড়ির পশ্চিম পার্শ্বে ঘটনাটি ঘটে।

নবীনগর পল্লীবিদ্যুৎ সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুজ্জামান আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. রিপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. আলী মিয়ার ছেলে। তিনি নবীনগর শিবপুর জোনের পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান শ্রমিক হিসাবে কাজ করতেন।

এজিএম কামরুজ্জামান আশিক জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টিয়ারা গ্রামে বিদ্যুতের লাইন ছিড়ে যায়। লাইন ঠিক করার জন্য আজ সকালে লাইনম্যান রিপন খুঁটিতে ওঠলে খুঁটিসহ তিনি পুকুরে পড়ে যান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শিবপুর জরিনা হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares