Main Menu

নবীনগরে বালু মহলের ড্রেজার ব্যাবসায়ীকে জরিমানা 

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার ব্যাবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদারখোলা পশ্চিম মালুমহালে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদারখোলা পশ্চিম বালুমহাল আকস্মিক পরিদর্শন করি। এ সময় সীমানার বাহিরে পাওয়া একটি ড্রেজার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ইজারা গ্রহীতাদের ডেকে নির্ধারিত সীমানার মধ্যে ড্রেজার চালানো, সন্ধ্যার পর ড্রেজার না চালানো এবং এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ শাস্তির আওতায় আনা হবে মর্মে মুচলেকা নেয়া হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares