Main Menu

নবীনগরে দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য্যের নামে প্রতিষ্ঠিত কলেজের উদ্বোধন

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ , নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রয়াত দানবীর মহেশচন্দ্র ভাট্টাচার্য্যের নামে এই প্রথম তার নিজ গ্রামে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য্য কলেজটি আজ শনিবার উদ্বোধন করা হয়।
স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কলেজটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। কলেজের প্রতিষ্ঠাতা মোঃ মুনতাসির মহিউদ্দিন অপু-এর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল, সাধারন সম্পাদক এম এ হালিম, উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন নসু, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, উপজেলা আওয়ামিলীগ নেতা অ্যাডভোকেট সুজিত কুমার দেব, জহির উদ্দিন চৌধুরী শাহান, মোঃ জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, শাহিন সরকার, আবু মোসা সহ আরো বহু গন্যমান্য ব্যাক্তিবর্গ।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares