Main Menu

নবীনগরে জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী পালিত

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি , ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০/৫) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল ছাত্রদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক দুরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন গোলাম হোসেন খাঁন টিটু, আমিরুল ইসলাম আমির, আব্দুস ছাত্তার, আশরাফ হোসেন রাজু, আসাদুজ্জামান দুলাল , মো:রাশেদুল হক কাজী সুমন, মো:ওমর ফারুক, আনোয়ার হোসেন বাবুল, দেলোয়ার হোসেন সোহেল, মোসলেম , হেলাল, ফারুক আহম্মেদ , হাদিস শাহিন, মোজাম্মেল হক বকুল , মাকসুদুর রহমান, আনোয়ার, হাবিবুর রহমান প্রমূখ। এছারাও সেচ্ছাসেবক দলের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসময় বিএনপি নেতৃবৃন্দ বলেন স্বাধীনতার শত্রু, জাতীয় এবং আন্তর্জাতিক চক্র শহীদ জিয়াউর রহমানকে হত্যা করে। দেশের এই বিশেষ সংকটময় মুহূর্তে আমাদের নেতার কথা বারবার মনে হয়। আজকে এই ক্ষণজন্মা নেতা যদি বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারতেন তাহলে এদেশের মানুষকে আর এতো কষ্ট পেতে হতো না। আজকে বাংলাদেশের মানুষের গণতন্ত্র নেই, মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে, মানবিক অধিকার প্রতিমুহূর্তে লঙ্ঘিত হচ্ছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares