Main Menu

নবীনগরে জাতীয় পার্টি মতবিনিময় ও কমিটি ঘোষণা

[Web-Dorado_Zoom]

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জাতীয় পার্টির কার্যালয়ে গতকাল শুক্রবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ। পৌর জাতীয় পার্টির সভাপতি মো: ইদন খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা জাতীয় পার্টির সমন্ময়কারী এ.টি.এম আব্দুল্লা মাষ্টার,উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মৃধা,পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর দিন ইসলাম দিলি,যুব সংহতীর সভাপতি মহসিন হোসেন রানা,পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,সাদেক আলী,তারু মিয়া,আবুল বাসার,এইচ এম রুমান,আল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে মো:আমিনুল্লাহ মাসুমকে সভাপতি ও সোরভ আহাম্মেদকে সাধারণ সম্পাদক করে জাতীয় ছাত্র সমাজ উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এছাড়াও পৌর জাতীয় কৃষক পার্টি মো:তারু মিয়াকে সভাপতি ও সানু মিয়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
পৌর জাতীয় ছাত্র শাখার হাফসা সুলতানা স্মৃতিকে সভাপতি ও প্রসান্ত চন্দ্র দাশকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। পৌর জাতীয় মহিলা পার্টির শেফালী বেগমকে সভাপতি ও মর্জিনা বেগমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য করে কার্য নির্বাহী কমিটির নাম ঘোষনা করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares