Main Menu

নবীনগরে অজ্ঞাতনামা  মহিলার লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের দাশকান্দি গ্রামের মেঘনা নদীতে অজ্ঞাতনাম এক মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহসপতিবার(০৩/১২)পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে । বোরখা পরিহিতা এই মহিলার আনুমানিক বয়স ৪৫। লাশের গায়ে কোন আঘাতে চিহৃ নেই।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দাসকান্দি গ্রামের মেঘনার পারে লাশটি দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। লাশটি একদম তরতাজা গায়ে কোন ধরনের আঘাতের দাগ নেই। ধারনা করা হচ্ছে, হয়ত এটি নৌ-দুর্ঘটনা নতুবা শ্বাসরোদ্ধ করে মেরে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে থানার ইন্সপেক্টর (তদন্ত) রুহুল আমীন জানান, লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য জেলা মর্গে  প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে এটি হত্য না কোন দু-র্ঘটনা।
কেউ এ মহিলার পরিচয় জেনে থাকলে এই ০১৩২০১১৫০৮৬, ০১৭১২৪২৫৫৩৪ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares