Main Menu

নবীনগর হযরত আমেনা (রা) পৌর মহিলা মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে অবস্থিত উপজেলার একমাত্র মহিলা মাদ্রাসা হযরত আমেনা (রাঃ) পৌর মহিলা দাখিল মাদ্রাসার ২০২২ ইং সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মাদ্রাসা সিনিয়র শিক্ষক মাওলানা আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার পরিচালনা পরিষদের (গভর্নিং বডি) সভাপতি আলহাজ্ব বোরহান উদ্দিন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকারম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বোর্ড সভার সদস্য ও অত্র মাদ্রাসা সুপার হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাজুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য হযরত আমেনা (রাঃ) পৌর মহিলা দাখিল মাদ্রাসা থেকে ২০২২ ইং সালে ৫০ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে ৫০ জন ছাত্রী উত্তীর্ণ হন, এর মধ্যে ১১ জন A+ ও ২৯ জন A গ্রেড পেয়ে উক্ত প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশ করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares