Main Menu

নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনেই ৩ রোগীর গলার চেইন চুরি

[Web-Dorado_Zoom]

‎মিঠু সূত্রধর পলাশ :নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চুরির ঘটনা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. ফাহিম আহমেদ।

‎রবিবার (২৪ আগষ্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “আজ বহির্বিভাগ থেকে একসঙ্গে ৩ জন রোগীর গলার চেইন চুরি হয়ে গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোরচক্র বোরকা ও নিকাব পরে আসায় তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে।”

‎তিনি আরও জানান, চোরচক্র অনেক সময় ভিড় ও ধাক্কাধাক্কি সৃষ্টি করে ফাঁক গলে কাজ সেরে ফেলে। আবার অনেক সময় আগে থেকে অসতর্ক রোগী কিংবা শিশু নিয়ে ব্যস্ত অভিভাবকদের টার্গেট করে।

‎সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডা. ফাহিম লিখেন, “হাসপাতালে আসার সময় দামী অলংকার না আনা ভালো। এছাড়া মোবাইল ফোন ও ব্যাগ বাচ্চাদের হাতে না দিয়ে নিজের কাছে রাখতে হবে। সবাই একটু সচেতন হলেই এ ধরনের ঘটনা অনেকাংশে কমে যাবে।”

‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিয়মিত এসব চুরির ঘটনায় রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বাড়ছে। সিসিটিভি থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে।

এ বিষয়ে নবীনগর থানার ওসি শাহিনূর ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনার কোন অভিযোগ পাইনি।তবে পুলিশ প্রতিদিন বিভিন্ন সময় অনুসারে টহল দিচ্ছে। চুরির ঘটনায় পুলিশি তৎপরতা জোরদার করা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares