Main Menu

নবীনগর থানায় ৩৫ দিন পর অবশেষে ওসির যোগদান

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর (৩৫ দিন পর) অবশেষে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিলেন ইন্সপেক্টর আমীনুর রশীদ। তিনি গতকাল রবিবার রাতে নবীনগর থানায় যোগ দেন।
এসময় নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রুহুল আমীন নবাগত ওসিকে ফুল দিয়ে বরণ করে নেন।

এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি’র ওসি পদে কর্মরত ছিলেন।

এ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় ‘ওসিহীন নবীনগর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সংবাদটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির ওসি পদে কর্মরত থাকা, কক্সবাজারের রামুর অধিবাসী ইন্সপেক্টর আমীনূর রশীদ গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে নবীনগর থানায় ওসি হিসেবে যোগদান করেন।

নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন রবিবার রাতে ওসির যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares