Main Menu

নবীনগর থানার সামনে থেকে এক মুক্তিযোদ্ধার স্ত্রী’র সন্মানী ভাতা কেড়ে নিলেন ছিনতাইকারী

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের থানা গেইটের সামনে থেকে প্রশাসনের নাকের ডগায় ফুলচাঁন বেগম(৬০) নামে এক বৃদ্ধার কাছ থেকে মুক্তিযোদ্ধার সন্মানি ভাতা ছিনিয়ে নিলেন ছিন্তাইকারী। আজ ৬ সেপ্টেম্বর দুপুর সারে বারোটার দিকে এ ঘটনা ঘটে। ফুল চাঁন বেগম নবীনগর পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের আলিয়াবাদ গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমের স্ত্রী।
সূত্রে জানা যায়, পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের মরহুম বীর মুক্তিযুদ্ধা আব্দুল কাইয়ুমের স্ত্রী ফুলচান বেগম আজ ৬ সেপ্টেম্বর সোমবার দুপুর সারে বারোটার দিকে সদর বাজারের সোনালী ব্যাংক থেকে ১৩ হাজার ৯শ টাকা মুক্তিযোদ্ধার সন্মানি ভাতা তুলে বাড়ি ফেরার পথে নবীনগর থানা গেইট ও পৌর সভা কার্যালয়ের সামনে থেকে একজন ছিনতাইকারি ছেলে এসে বৃদ্ধা ফুলচাঁন বেগমকে বলেন, ব্যাংক থেকে আপনার টাকা কম দেওয়া হয়েছে,আপনি আরো টাকা পাবেন।এই বলে ছিনতাইকারি যুবক ব্যাংকে যাওয়ার কথা বলে তার কাছ থেকে টাকা গুলি নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
রিপোট লেখা পুর্যন্ত এ বিষয়ে অসহায় ফুলচাঁন বেগর নবীনগর থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান।
নবীনগর থানায় এবিষয়ে কিছু জানতে চাইলে তারা জানান,এবিষয়ে কোন অভিযোগ পাইনি,অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares