নবীনগর উপজেলার কেন্দ্রীয় দোল মন্দিরে দোল পুজা উদযাপন
[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কেন্দ্রীয় দোল মন্দিরে দোল পুজা অনুষ্ঠিত হয়েছে। নবীনগর কোট রোডে অবস্থিত জরাজীর্ণ দোল মন্দিরটিতে আজ রবিবার সকাল থেকে ঢাক-ঢোল পিটিয়ে ঘটা করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা দোল উৎসব টি পালন করেন। দোল মন্দিটির দায়িত্বে থাকা স্থানীয় বাসিন্দা তুলসি দাস ও রবি দত্ত জানান, পাশ্ববর্তী দেশ ভারতে এই দোল পুজার প্রচলন অনেক বেশি। আবিরের রঙ্গে সকলের জীবন রঙ্গিন ও সুন্দর হোক সে প্রার্থনাই করা হয় এই পুজাতে। আমাদের এই পুজাতে অনেক আনন্দ হয়। হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ঘরে বছরের একদিনটিতে দোল পুজা করার উদ্যোগি হওয়ার আহব্বানও জানান তারা।« হেফাজত ক্যাডারদের হামলায় আহত প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি (Previous News)
(Next News) করোনা সংক্রমণ রোধে ১৮ নির্দেশনা, জনসমাগম নিষিদ্ধ »



















