নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শামস আলম এর উপর হামলার ঘটনায় গ্রেফতার ১
[Web-Dorado_Zoom]
ডেস্ক ২৪:: উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সামস আলমের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় নবীনগর থানা পুলিশ আক্তার মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে একই উপজেলার আলমনগর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
থানা সুত্র জানায়,গত ৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় থানা শহরের লঞ্চঘাট এলাকায় সামস আলম দুর্বৃত্তদের হামলা আহত হলে এ ঘটনায় সামস আলমের বড় ভাই মোঃ কবির আহমেদ বাদি হয়ে তিন জনের নাম উল্ল্যেখ করে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় মামলা তদন্তকারী অফিসার এস আই/ মোঃ হারুনুর রশিদ উক্ত ঘটনার সাথে সংশ্লীষ্ঠ ব্যক্তিদের গ্রেফতারের জন্য অত্র থানার আলমনগর, কৃষ্ণনগর এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল (১৫/১২) ওই আসামীকে গ্রেফতার করে।
আজ সকালে আটককৃত আসামীকে কোর্টে পাঠানো হয়েছে।
« সরাইলে বিজয় দিবস পালিত (Previous News)
(Next News) বাঞ্ছারামপুর দরিকান্দিতে শীতার্থদের মাঝে ৫০০ কম্বল বিতরণ »



















