Main Menu

নবজাতক দেখে ফেরার পথে সড়কে ঝরলো ফায়ার ফাইটার বাবার প্রাণ

[Web-Dorado_Zoom]

রুবেল আহমেদ : নবজাতক সন্তানকে দেখতে এসে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো বাবার। রোববার (৪ মে) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার তিনলাখপীর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম সজিবুল ইসলাম ( ২৩)। তার বাড়ি পাশ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামে। সজিবুল ইসলাম ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। সে পেশায় একজন দমকল বাহিনীর কর্মী ছিলেন। খাঁটিহাতা হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কুটি দমকল বাহিনীর লিডার মোহাম্মদ খালেদ।
কসবা দমকল অফিস ও স্থানীয় সুত্রে জানা যায়, সজিবুল ইসলাম একজন দমকল বাহিনীর কর্মী হিসেবে চট্টগ্রামের সন্দীপ উপজেলায় কর্মরত ছিলেন। সে বিয়ে করেন ব্রাহ্মণবাড়িয়ায়। গত ৫ দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে তার কন্যা সন্তানের জন্ম হয়। নবজাতক সন্তানকে দেখে রোববার সকালে মোটর সাইকেল চালিয়ে নিজ গ্রাম ব্রাহ্মণপাড়ার কান্দুঘরে ফিরছিলেন। পথে কুমিল্লার সিলেট মহাসড়কের তিনলাখপীর বাসষ্ট্যান্ড এলাকায় পৌছলে বিপরীতমুখী বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক সজিবের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সজিব দুরে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুনুর রহমান বলেন, সকালে কুমিল্লা- সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় ট্রাকের ধাক্কায় সজিবুল ইসলাম নামে একটি দমকল কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares