Main Menu

দীপিকা-রণবীরের চুমুর তামাশা

[Web-Dorado_Zoom]

image20150923033747

বচনা অ্যায় হাসিনো’ থেকে শুরু করে ‘তামাশা’ দীপিকা পাড়ুকোন আর রণবীর কপূরের চুম্বন পর্ব দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মাঝে অবশ্য এই তালিকায় নাম যোগ করবে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। সে কথাই ফের নতুন করে প্রমাণ করল ইমতিয়াজ আলির নতুন ছবির ট্রেলার।

সে ভাবে দেখলে ‘তামাশা’ ছবির গল্পে নতুন কিছু নেই। সেই ‘বয় মিটস্ গার্ল’ গোছের গল্প। তফাতের মধ্যে তুখোড় বিদেশি লোকেশনে! ফ্রান্সের প্রত্যন্ত নিসর্গে হট অ্যান্ড হ্যাপেনিং বেদের সঙ্গে দেখা হয় উচ্ছ্বল মোনা ডার্লিংয়ের! বেদের মোনাকে যে ভাল লেগে যায়, তাতে আর নতুন কী! এবং মোনারও যে বেদকে মনে ধরে, সেটাও এমন কিছু আশ্চর্য নয়! তার পর তারা জুটি বেঁধে পাড়ি দেয় কর্সিকায়। ধীরে ধীরে একে অপরকে একটু একটু করে জানতে থাকে, চিনতে থাকে। তার পরেই প্রেম। খুব একঘেয়ে মনে হচ্ছে না? এ গল্প তো আগে অনেক ছবিতেই দেখা হয়ে গিয়েছে!

মজার ব্যাপার, এই একঘেয়েমিটাকে স্বীকার করে নিয়েছেন পরিচালক নিজেও। সেই জন্যই সরাসরি ছবির ট্রেলারে প্রশ্ন ছুড়ে দিয়েছেন ইমতিয়াজ। হোয়াই অলওয়েজ দ্য সেম স্টোরি?” বলাই বাহুল্য, উত্তরটা গোটা ছবি জুড়ে ধীরে ধীরে দেবেন ইমতিয়াজ।

দেখুন গ্যালারি: দীপিকা-রণবীরের পাঁচ ‘তামাশা’
তবে এই একঘেয়েমির মধ্যেই ছবির ট্রেলারে যোগ হয়েছে দু’ দু’টো চুমু! দীপিকা আর রণবীরের প্রথম চুমু পর্দায় দেখা গিয়েছে ট্রেলারের মাঝামাঝি। পরেরটা এসেছে ট্রেলারের শেষে!

অবশ্য, এতেও ভেবে দেখলে নতুন কিছু নেই। দীপিকা আর রণবীরের সেলুলয়েড চুম্বন-পর্ব বরাবরই বলিউডে একটা চর্চার বিষয়। সেই ‘বচনা অ্যায় হাসিনো’ ছবি থেকে পর্দায় চুমু খাওয়া শুরু করেছিলেন এই জুটি। দ্বিতীয় বার তাঁরা একে অপরকে ছলোছলো চোখে চুমু খেলেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-তে। তাহলে আর এ বারেরটা ‘তামাশা’ কেন?

কেন না, এ বারেরটা যে টেক্কা দিয়েছে আগেরগুলোকেও! অন্যগুলোয় একটা করে হলেও ‘তামাশা’-য় বার বার ঘুরে-ফিরে আসছে চুমু।

তা, এটাই কি ছবির ইউএসপি?

সে উত্তর মিলবে ছবি মুক্তি পেলে। সব ঠিক থাকলে ২৭ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘তামাশা’।

কিন্তু, নায়ক-নায়িকা? তাঁদের কি এই সেকেন্ড ইনিংস চুমু নিয়ে কোনও বক্তব্যই নেই?

দেখুন গ্যালারি: দীপিকা-রণবীরের ‘কিস’সা!

রণবীর উত্তরে জানিয়েছেন একটা অদ্ভুত কথা এ বারে কাজ করতে গিয়ে দীপিকার কাছ থেকে অনেক কিছু শিখলাম!” অনেক কিছুর মধ্যে চুমুটাও আছে কি না, সেটা আর স্পষ্ট করেননি তিনি!

অন্য দিকে, দীপিকা এর কোনও উত্তরই দিচ্ছেন না। তিনি চাইছেন রণবীরের সঙ্গে আরও বেশি সময় কাটাতে। এর মধ্যেই ২৮ সেপ্টেম্বরে রণবীরের জন্মদিনটা কী ভাবে কাটানো হবে, তা নিয়ে ঝগড়া বেঁধেছে দু’জনের! রণবীরের দাবি, তাঁর জন্মদিন এমন কিছু বিশেষ ব্যাপার নয়, অতএব তিনি কাজ করবেন অন্য দিনের মতো! এ হেন জবাবে ভালই মনখারাপ হয়েছে দীপিকার। তবে, তিনি হাল ছাড়েননি। ছুড়ে দিয়েছেন পাল্টা প্রশ্ন, তাহলে বলো, তোমার জন্মদিনটা বিশেষ করে তোলার জন্য আমি কী করতে পারি?”

রণবীর কী উত্তর দিলেন, আর তার পরে কী ‘তামাশা’ হল, সেটা না-হয় জানবেন পরেই!






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares