Main Menu

তৃতীয়বার দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান মাহবুব খান

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ তৃতীয়বার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির চেয়ারম্যান হলেন মোহাম্মদ মাহবুব খান বাবুল। গত রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা-এর বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০১৬ খ্রিষ্টাব্দের ১৭ ফেব্রƒয়ারি মাহবুব খান প্রথমবার ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনিত হয়েছিলেন।

বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, বোর্ড কর্তৃক মনোনিত এডহক কমিটির চেয়ারম্যান মাহবুব খান সরাইল মহিলা কলেজের প্রভাষক, দ্বিতীয়বারের মত সরাইল প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবী সংগঠন মিতালী সমাজ কল্যাণ সমিতির দীর্ঘদিনের সভাপতি। ২০১৬ খ্রিষ্টাব্দে মাত্র ছয় মাসে তিনি বিদ্যালয়ের এক পাশের নিরাপত্তা দেওয়াল, ৩ লক্ষাধিক টাকা মূল্যের সৌর বিদ্যুৎ, প্রত্যেক কক্ষে সাউন্ড সিস্টেম, ১৫-২০ সেট বেঞ্চ, ক্রিকেট খেলার সামগ্রি, সিলিং ফ্যান সহ ৬ লক্ষাধিক টাকার কাজ করেছিলেন। এসব কাজ করতে বিদ্যালয়ের তহবিল থেকে একটি টাকাও খরচ করেননি তিনি ।
মাহবুব খানকে অভিনন্দন জানিয়েছেন- সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্যরা। এরা হচ্ছেন-ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, বেসরকারি শিক্ষক কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব অধ্যাপক শাহজাহান আলম সাজু, ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক (চক্ষু) ডা: মো. ফখরূল ইসলাম শিবলী, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি এডভোকেট কামরূজ্জামান আনসারী, এডভোকেট সৈয়দ তানবীর হোসেন কাউসার, উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম খন্দকার, হৃদয়ে সরাইল-এর সভাপতি ফয়সাল আহমেদ মৃধা দুলাল ও এভিয়েশন ক্লাব অব বাংলাদেশ এর সভাপতি ও আটাব-এর ভাইস চেয়ারম্যান লায়ন জুমান চৌধুরী। অভিনন্দন জানিয়েছেন- মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ সাংবাদিক মোহাম্মদ বদর উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, চুন্টা এসি একাডেমির প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান নান্নু, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান ও মিতালীর উপদেষ্টা রফিকুল ইসলাম খোকন, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মো. রাজিব আহমেদ রাজ্জি, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সরাফত আলী ও অরূয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares