Main Menu

তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সরাইলে দুই পক্ষের সংঘর্ষ আহত-৩০

[Web-Dorado_Zoom]

sarail2410151মোহাম্মদ মাসুদ, সরাইল:: তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সরাইল এবং সদর উপজেলা মধ্যবর্তী খাটিহাতা গ্রামে দুই পক্ষের ২ঘন্টা ব্যাপী সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। চলে বেলা ২টা পর্যন্ত।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়,খাটিহাতা গ্রামের আবুচান মেম্বারের গোষ্টির মমিন মিয়া বিশ্বরোড মোড় এলাকায় দুধ বিক্রিকরতে যায়। এসময় দুধের দাম নিয়ে একই এলাকার আব্দুর রহমানের গোষ্টির এক যুবকরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হতাহাতির ঘটনা ঘটে। পরে এ খবর এলাকায় ছড়িয়ে পরলে উভয় পক্ষের লোজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে খাটিহাতা ঈদগাহমাট এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়। আহদের কে ব্রাহ্মণবাড়িয়া এবং সরাইলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে খবর পেয়ে প্রায় ২ঘন্টা পর দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর এবং সরাইল থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares