Main Menu

তিতাসের বিলে মিলল অজ্ঞাত বৃদ্ধের লাশ

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার তিতাস নদীর শিয়াইল্লা বিল থেকে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধারের পর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে চাপুইর শিয়াইল্লা বিলে জেলেরা মাছ ধরতে গিয়ে এক অজ্ঞাত বৃদ্ধকে পানিতে ভাসতে দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা অনেকেই বলছিলেন নিহত বৃদ্ধ ওই এলাকার নয়। অন্য কোন এলাকার হয়ে থাকতে পারে।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করি। তবে লাশের কোন পরিচয় আমরা জানতে পারি নাই। লাশ উদ্ধার পর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares