Main Menu

জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে ফুলেল সংবর্ধনা প্রদান

[Web-Dorado_Zoom]

dc1
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের বাসভবনে জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ হাবিব উল্লাহ্, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হোরায়রাহ্, আলহাজ্ব ইস্কান্দার মির্জা, হাজী আব্দুস সালাম, আলহাজ্ব সাইদুর রহমান সর্দার, উপদেষ্টা এডঃ এম এ করিম, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মালেক, এহসান উল্লাহ্ মাসুদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, আবু বক্কর সিদ্দিক, হাজী ফরিদ কারী প্রমুখ।

সংবর্ধনা প্রদানকালে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আপনাদের সহযোগিতা চিরদিন আমার স্মরণ থাকবে। আমি আপনাদের সকলের নিকট দোয়া কামনা করি।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares