Main Menu

জাতীয় শোক দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে কুন্ডা উচ্চ বিদ্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ১০ টায় দরিদ্র ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী পালিত হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে দরিদ্র ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তৌহিদুল ইসলাম, পিবিজিএম, বিজিবিএমএস, এএফডব্লিউসি, পিএসসি এবং কর্ণেল মোহাম্মদ ফখরুদ্দীন আহমেদ ভূঁইয়া, পিএসসি।

বিজিবি সূত্রে জানা যায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুহের মাগফিরাতের জন্য কোরআন খতম, বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ উত্তর-পূর্ব রিজিয়ন ও এর অধীনস্থ সেক্টর এবং ইউনিট সমূহে বিবিধ কর্মসূচী পালিত হয়। এই কর্মসূচির অংশ হিসেবে উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলসহ আওতাধীন সেক্টর/ব্যাটালিয়ন সমূহের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বমোট ২৪৭০ জন গরীব দুঃস্থদের মাঝে ২৪৭০টি প্যাকেটে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares