Main Menu

জলমহালে বিষ দিয়ে মাছ নিধন, ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

[Web-Dorado_Zoom]

DSCN8905
ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে পূর্ব শত্রুতার জের ধরে চাইদ্দারা বোয়াইল্লা বিলে ৮ একর জলমহালে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে অন্তত ১৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের। জলমহাল ইজারাদার শানু মিয়া জানান, শনিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা একটি নৌকা যোগে জলমহালে এসে বিষ দিয়ে যায়। এর ফলে দেশীয় টেংরা , কাইক্কা, শোল, আইড় মাছ, সরপুটিসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। ঘটনাটি সদর থানা পুলিশকে জানানো হয়েছে। দ্রুত দূর্বৃত্তদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares