Main Menu

চিরনিদ্রায় ক্রিকেটার আশরাফুলের বাবা

[Web-Dorado_Zoom]

abdডেস্ক ২৪:: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের বাবা আবদুল মতিনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বাঞ্ছারামপুরস্থ হাফেজ মোহাম্মদুল্লাহ ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাজায় বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দুধ মিয়া, কুমিল্লার হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল হক মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব হাসান বাবু, নাজমুল হুদা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আব্দুল মতিনের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে শক দেয়া হলে হৃদক্রিয়া পুনরায় চালু হয়। এরপর রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares