Main Menu

চাঁদরাতে সড়ক দূর্ঘটনায় মারা গেল ব্রাহ্মণবাড়িয়ার চারজন

[Web-Dorado_Zoom]

নরসিংদীর মাধবদীতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদীর টাটা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে একটি যাত্রীবোঝাই মাইক্রোবাস ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি নরসিংদী সদর উপজেলার মাধবদী টাটা পাড়া এলাকার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে আট জনের অবস্থা গুরুতর হলে তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর থানার ওসি মো. তানভীর আহমেদ জানান, সাড়ে এগারোটার দিকে মাধবদী থানাধীন টাটাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares