Main Menu

চট্টগ্রামে ঔষধ ব্যবসায়ীদের অবৈধভাবে গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

[Web-Dorado_Zoom]

DSCF7304চট্টগ্রামে ঔষধ ব্যবসায়ীদের অবৈধভাবে গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আবু কাউসারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আহমদ হোসেন, আজিজুর রহমান, শ্যামল কর, আল আমিন, তাপস পাল, মোঃ শফিকুল ইসলাম, এ কে এম শফিউদ্দিন, আব্দুল কুদ্দুস, মোবারক আলী চৌধুরী, সরাইল উপজেলার সভাপতি শরিফ উদ্দিন মোল্লা, আখাউড়া উপজেলার সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ। মানববন্ধনে বক্তাগণ বলেন, অনতিবিলম্বে চট্টগ্রামে গ্রেফতারকৃত ঔষধ ব্যবসায়ীদের মুক্তি দিতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ ঔষধ ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares